NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

জীবননগরের উথলীতে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলার কে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৭:১৩ এএম

জীবননগরের উথলীতে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলার কে জরিমানা

 

সরকার নির্ধারিত মূল্য ছাড়াও টিএসপি সার বস্তা প্রতি ৫৯০ টাকা বেশি নিয়ে কৃষকের নিকট বিক্রির অপরাধে বিএডিসি ডিলার কে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বুধবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় মুদিখানা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

 

এসময় অভিযানে মেসার্স জহির ট্রেডার্স নামক একটি বিএডিসি সার ডিলার কেন্দ্রে তদারকিকালে সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা টিএসপি সার ১৯৪০ টাকা পর্যন্ত বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মুল্যে বিক্রয় করা, সারের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে না রাখা, ভালো কীটনাশকের সাথে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক একসাথে রেখে বিক্রয় করা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।