NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়ায় একযোগে ৯ থানার ওসিকে বদলি


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৫:১২ এএম

বগুড়ায় একযোগে ৯ থানার ওসিকে বদলি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার  (১২ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকারকে নৌ পুলিশে, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে