NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন -২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৯ জুন, ২০২৬, ০১:৫১ পিএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন -২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আজ (১৫ মে বুধবার) বগুড়ার জেলার,আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজে সিনিয়র জেলা নির্বাচন অফিসের কার্যালয় ও সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি রিটানিং অফিসার ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ।  এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিটানিং অফিসার ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডেএসবি) মো. মোতাহার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান।এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি ) ফিরোজ হোসেন,আদমদিঘী- দুপচাঁচিয়া  (সার্কেল) অফিসার নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ  (ওসি ) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার সহ ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ।