NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

কুড়িগ্রামে পুলিশের সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ১১:০৭ পিএম

কুড়িগ্রামে পুলিশের সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কুড়িগ্রামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (৭ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন তিনি।সংসদ সদস্য মো. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য  বিপ্লব হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম।

 

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই সমাবেশ। এতে জেলা কমিউনিটি পুলিশ সদস্য, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষার্থী, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকসহ কয়েক হাজার নাগরিক অংশ নেন। এ সময় কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।