NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়ে জাপার ক্ষতি করেছে: জিএম কাদের


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৯:১৫ পিএম

আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়ে জাপার ক্ষতি করেছে: জিএম কাদের

জাতীয় পার্টির বেহাল দশার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃত বা ভুল করে দলের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। যার কারণে জাতীয় পার্টির অনেক ক্ষতি হয়েছে। আমরা ৩০০ আসনে সরাসরি লড়াই করেছি। এই বিভ্রান্তিটা না থাকলে আরও ফল ভালো হতো। আমার দলের অনেক সদস্য আওয়ামী লীগ সমর্থিত বলেছে। এটা দিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে।  শনিবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদের সংসদের বিরোধীদলীয় নেতা, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জিএম কাদের বলেন, আমাদের দল ভাগ হয়ে যাবার কোনো সম্ভাবনা নাই। তবে এরশাদের আদর্শ নিয়ে নতুন করে দল গঠন হতেই পারে। আমাদের দলের বিষয়ে পারসেপশন কিন্তু ভালো নয়।

অনেকেই অনেক কথা বলেন। আমরা লড়াই করে সংসদে গিয়েছি। অনেকে বলেন আমরা পরের দ্বারা নিয়ন্ত্রিত। আমিও বলব দলের মধ্যে ব্যাপকভাবে সংশোধন প্রয়োজন। বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা ছড়িয়ে দিয়েছে আমরা ২৬টি সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেবারে। তারা একটা সিটও ছাড়ে নাই। তারা সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। অনেক জায়গায় আমাদের লোক হেরেছে। আমাদের অনেক প্রার্থীও বিভ্রান্ত হয়েছে।  তিনি বলেন, সবাইকে এক লাইনে থাকতে হবে। না হলে দল নিয়ে টিকে থাকা যাবে না। দলকে বাঁচাতে চাইলে মনোবৃত্তি দুর করতে হবে। জনগণ সত্যিকার অর্থে বিকল্প খুঁজছে। আওয়ামী লীগ-বিএনপির বাইরে দল চায়। সত্যিকার পরিবর্তন চায়। আমরা যদি পরনিয়ন্ত্রিত হওয়া থেকে বের হতে পারি তাহলে মানুষের সমর্থন বাড়বে।  এসময় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের প্রমুখ নেতা বক্তব্য রাখেন।