NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ডা. আতাউল ওসমানী’র ভ্রাতৃবিয়োগ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

ডা. আতাউল ওসমানী’র ভ্রাতৃবিয়োগ

 

নিউইয়র্ক (ইউএনএ): কমিউনিটির পরিচিত মুখ, ডা. আতাউল
এইচ ওসমানী ও ডা. একেএম ফজলুল হকের ভাই মোহাম্মদ শাহনেওয়াজ
সিকদার গত ৩০ ডিসেম্বর শনিবার ইন্তেকাল করেছেন। তিনি ঐদিন রাত
১০টা ৪ মিনিটে বাফেলো সিটির ইসিএমসি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি
স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনী সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের গ্রামের বাড়ী কক্সবাজার জেলার কুতুবদিয়া। খবর ইউএনএ’র।
জানা যায়, চট্টগ্রাম ডিষ্ট্রিক্ট কাউন্সিলের সাবেক চীফ
এডমিনিষ্ট্রেটিভ অফিসার মোহাম্মদ শাহনেওয়াজ সিকদার দীর্ঘদিন
ধরে নিউইর্য়কের বাফেলো সিটিতে বিগত ৯মাস ধরে এক পুত্রের
সাথে বসবাস করছিলেন। গত ২৫ ডিসেম্বর বাফেলোস্থ নিজ বাসা
থেকে মসজিদে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত
হয়ে বাফেলোর ইসিএমসি হাসপাতালে আইসিইউ চিকিৎসাধীন
ছিলেন। মরহুম মোহাম্মদ শাহনেওয়াজ সিকদার আমেরিকান মুসলিম
সেন্টার (এমএমসি) এর অন্যতম ডাইরেক্টর মওলানা ফয়সাল নেওয়াজের পিতা
এবং চট্টগ্রাম সমিতি ইউএসএ’র অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য
মুক্তাদির বিল্লাহর মেজ চাচা। মরহুমের দুই পুত্র ফ্লোরিডায় বসবাস
করেন।
এদিকে মরহুমের প্রথম নামাজে জানাজা বাফেলোতে অনুষ্ঠিত হওয়ার পর
তার মরদেহ নিউইয়র্কে আনা হয়। গত ১ জানুয়ারী সোমবার বাদ জোহর
জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) মরহুমের দ্বিতীয় দফা জানাজা
শেষে নিউজার্সী রাজ্যের মার্লবোরো মুসলিম কবরস্থানে তার মরদেহ
দাফন করা হয়। উভয় জানায় বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
জেএমসিতে জানাজা নামাজের আগে মওলানা ফয়সাল নেওয়াজ, ডা.
আতাউল এইচ ওসমানী সহ বিশিষ্টজনরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং
মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।