NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না’ --নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৪:৫৪ এএম

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না’ --নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান

নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।    ইসি আনিছুর বলেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর, একটি নির্বাচন করে দেব। তবে ভোট আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।

ভালো ও সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।  দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন জানিয়ে তিনি বলেন, যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন, তারা এলেই আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।  আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে, অপেক্ষা করুন। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে বলে জানান নির্বাচন কমিশনার।