NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

জীবননগরে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড:পুড়ে মারা গেল গরু


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৪:৪৪ পিএম

জীবননগরে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড:পুড়ে মারা গেল গরু

 চুয়াডাঙ্গার জীবননগর  পৌরসভার নারায়ণপুর শেখ পাড়া গ্রামের (থানা মোড়  ) মৃত রহমত শেখের পুত্র  আমির হোসেনে (৫৫) গোয়াল ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।  শনিবার দিনগত রাতে( ১৯ নভেম্বর রবিবার )  আনুমানিক ২ টার দিকে মশার কয়েলের থেকে  ভয়াবহ আগুনের সূত্রপাত। এতে গোয়াল ঘরে থাকা দুইটি গরুর  একটি আগুনে পুড়ে মারা যায় এবং অপর গরুটি মারাত্মকভাবে আহত হয়।

এছাড়াও গোয়াল ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র আগুনে সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। পরবর্তীতে জীবননগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভুক্তভোগী আমির হোসেনের অভিযোগ রাত ২ টার দিকে ফায়ার সার্ভিস কে জানানোর পরও তারা দ্রুত ঘটনাস্থলে আসেনি ,এমনকি তারা অগ্নিকান্ডের ৪০ মিনিট পর সবকিছু আগুনের পুড়ে গেলে ঘটনাস্থলে আসে।  তিনি আরো বলেন,  তারা যদি  দ্রুত আসতো তাহলে আমার এত বড় ক্ষতি হতো না।   অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান  ২ লক্ষ টাকার মত  বলে জানিয়েছেন  আমির হোসেন ।