NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

সশস্ত্র বাহিনী দিবস -২০২৩ উপলক্ষে বগুড়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের আগমন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৪:৪৫ পিএম

সশস্ত্র বাহিনী দিবস -২০২৩ উপলক্ষে বগুড়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের আগমন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে ঃ(২১ নভেম্বর, মঙ্গলবার ) দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব ) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ এর আয়োজনে যোগদানের উদ্দেশ্যে বগুড়া জেলায় আগমন করেন।একই সাথে বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ এর উপ-মহাপুলিশ পরিদর্শক জনাব মো. আনিসুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার), রাজশাহী বিভাগের সকল জেলার সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ এবং পুলিশ সুপারগণ বগুড়ায় আগমণ করেন। এসময় সকল অতিথি বৃন্দকে  ফুল দিয়ে বরণ করে নেন বগুড়া জেলা প্রশাসক  সাইফুল ইসলাম।এসময়  উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা) পিপিএম। এছাড়াও মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় ১২:৪৫ মিনিটে জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জনসেবায় প্রশাসনের করণীয় এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত আইনকানুনের বিষয়ে আলোকপাত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিকাল ০৩ ঘটিকায় মান্যবর বিভাগীয়  কমিশনার মহোদয়, সম্মানিত ডিআইজি মহোদয় সহ সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের এরিয়া হেড কোয়ার্টার, বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ এর আয়োজনে যোগদান করেন। এসময় তিনি সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং মহোদয় সহ সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে বিকাল ০৫ ঘটিকায় মান্যবর রাজশাহী বিভাগীয়  কমিশনার মহোদয় রাজশাহীর উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।