NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নিউ ইয়র্ক পুলিশের তিন বাংলাদেশী অ্যামেরিকান কর্মকর্তার পদোন্নতী


জামিল সারোয়ার প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:২১ এএম

নিউ ইয়র্ক পুলিশের তিন বাংলাদেশী অ্যামেরিকান কর্মকর্তার পদোন্নতী

পেশাদ্বারিত্বে দক্ষতা, মেধা এবং কাজের প্রতি সর্বোচ্চ ডেডিকশনের জন্য নিউ ইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট এরশাদুর সিদ্দিককে সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াডের মর্যাদাপূর্ন পদে পদন্নোতি পেয়েছেন। এ ছাড়াও সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন আসহাফিক চৌধুরী ও রাইসুল ইসলাম।

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমীতে ৩১ শে অক্টোবর মঙ্গবার সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করাহয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহন করেন। উল্লেখ্য বিশ্বের অন্যতম চৌকষ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি। এই বাহিনীতে অসমান্য নৈপুন্য দেখিয়ে বিভিন্ন পদে পদোন্নতি দেয়া হয় কর্মকর্তাদের। এরমধ্যে অন্যতম এরশাদুর সিদ্দিকী। ক্যারিয়ারে সার্জেন্ট সিদ্দিক ধারাবাহিক ভাবে অসামান্য নেতৃত্ব দিয়ে সবার  প্রশংসা কুড়িয়েছেন। কাজের মধ্যে চালেঞ্জ নিয়ে বরাবরই নিজেকে প্রমান করেছেন সিদ্দিক। সেই ধারাবাহিকতাই তাঁকে সাফল্য পেতে সহযোগীতা করেছে। এই সাফল্য কমিউনিটির নতুন প্রজন্মকে অনুপ্রানিত করবে বলে জানান এরশাদুর সিদ্দিক।

এদিকে, সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন আসহাফিক চৌধুরী ও রাইসুল ইসলাম। আসহাফিক চৌধুরী বর্তমানে ১০৩ প্রিসিঙ্কট ডিটেকটিভ স্কোয়াড ডিটেক্টিভ পদে এবং অফিসার রাইসুল ইসলাম বর্তমানে ৯০ প্রিসিন্টে অফিসার পদে কর্মরত । এমন পদন্নোতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছন রাইসুল ইসলাম।বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরী হয়েছে। এই তিন জনের পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

অন্যদিকে, সার্জেন্ট এরশাদুর সিদ্দিক, সার্জেন্ট রাইসুল ইসলাম ও সার্জেন্ট আসহাফিক চৌধুরীর পদোন্নতিতে বাংলাদেশীঅ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারী ক্যাপ্টেন একেএম আলম অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা।তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।