NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক মানসম্পন্ন উন্নয়নের দিক-নির্দেশনা প্রদান


রুবি: প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:৫১ পিএম

প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক মানসম্পন্ন উন্নয়নের দিক-নির্দেশনা প্রদান

 

গত ৩০ ও ৩১ অক্টোবর চীনে প্রথম কেন্দ্রীয় আর্থিক কর্মসভা অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাতে গুণগত মানসম্পন্ন উন্নয়নের দিক-নির্দেশনা প্রদান করেন।

ভাষণে সি চিন পিং গত দশ বছরে চীনের আর্থিক কার্যক্রম সারসংকলন করেন এবং বর্তমান ও পরবর্তী সময়ের সুষ্ঠু আর্থিক কার্যক্রমের নির্দেশনা দেন। কর্মসভায় বলা হয়, ফাইনান্স হচ্ছে জাতীয় অর্থনীতির রক্তরেখা এবং একটি দেশের কেন্দ্রীয় সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। এ কাজে সামষ্টিক নেতৃত্ব জোরদারের জন্য চলতি বছরের মার্চ মাসে চীন কেন্দ্রীয় আর্থিক কমিশন এবং কেন্দ্রীয় আর্থিক কার্যক্রম কমিশন প্রতিষ্ঠা করেছে। 

কর্মসভায় প্রেসিডেন্ট সি চিন পিং নানান সমস্যা লক্ষ্য করে বলেন, বাস্তব অর্থনীতি অর্থ উন্নয়নের ভিত্তি। স্বাস্থ্যকর বাস্তব অর্থনীতি না থাকা মানে পানির উৎস থেকে গাছের মূল বিচ্ছিন্ন করা। বর্তমানে অর্থনীতির ওপর চাপ থাকার কারণে বাস্তব অর্থনীতিতে যাওয়ার পথ সুষ্ঠু নয়। তাই, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।