NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

ফ্রেশ আইল্যান্ড সুপার মার্কেটের বর্ষপূর্তী পালন - ক্রেতাদের জন্য বিশেষ ছাড়


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ১২:১৭ এএম

ফ্রেশ আইল্যান্ড সুপার মার্কেটের   বর্ষপূর্তী পালন - ক্রেতাদের জন্য বিশেষ ছাড়

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী মালিকানাধীন ‘ফ্রেশ আইল্যান্ড
সুপার মার্কেট’-এর এক বর্ষপূর্তী পালন করা হয়েছে। রং বে রং এর
বেলুন দিয়ে সাজনো হয় মার্কেটটি। বর্ষপূর্তী উপলক্ষ্যে ক্রেতাদের
সুবিধার্থে সুপার মার্কেটটিতে দেয়া হয়েছে বিশেষ ছাড়।
প্রতিষ্ঠার পর থেকেই মার্কেটটি বাংলাদেশী কমিউনিটি ছাড়াও
অন্যান্য কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছে এবং ব্যবসার মাধ্যমে
সেবার মানও বৃদ্ধি পেয়েছে। বর্ষপূর্তী উপলক্ষ্যে গত ১৪ অক্টোবর শনিবার
বিকেলে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কাটার আয়োজন করা হয়।


নিউইয়র্কের লং অ্যাইলান্ডের ২৪১-১১ লিন্ডেন বুলেভার্ড-এ প্রতিষ্ঠিত
‘ফ্রেশ আইল্যান্ড সুপার মার্কেট’-এ আয়োজিত দোয়া মাহফিলে
মার্কেটটির স্বত্তাধিকারী যথাক্রমে কামরুজ্জামান কামরুল, মনসুর এ
চৌধুরী, কেশব সরকার বিদ্যুৎ ও রুহেল চৌধুরী উপস্থিত থেকে বছর
পূর্তীর কেক কাটেন। এসময় অনান্যের মধ্যে সিকে ফোজের ফিশের
চেয়ারম্যান আব্দুর রহমান, আজিজ ক্যাটারিং হাউজের প্রতিনিধি
আনিস, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শামীম আহমেদ প্রমুখ উপস্থিত
ছিলেন। কেক কাটার পর একে অপরকে কেক খাইয়ে দেন।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে মার্কেটটির অন্যতম স্বত্তাধিকারী
কামরুজ্জামান কামরুল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বেষ্ট
কোয়ালিটি আর বেষ্ট প্রাইজ’ আমাদের মূল টার্গেট। সেই সাথে
থাকবে সর্বোচ্চ সেবা। তিনি বলেন, আমাদের সুপার মার্কেটে
সম্পূর্ণ হালাল মাংসের নিশ্চয়তা রয়েছে। আজিজ ক্যাটারিং হাউজ এই
মাংস সরবরাহ করে থাকে বলেতিনি জানান। তিনি জানান, বর্ষপূর্তী
উপলক্ষ্যে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বিশেষ সেল চলবে। আর কেনাকাটার
জন্য ক্রেতাদের জন্য রয়েছে পার্কিং-এর ব্যবস্থা।