NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত


ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৯:২৮ পিএম

ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

 

সারা বিশ্বের প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম(IMF)। যার শাখা কমিটি বিস্তৃত এখন বিশ্বের বিভিন্ন দেশে। ঢাকা বনানীর চেয়ারম্যান বাড়ি এই সংস্থার হেড অফিস। 

২০১৫ সনে রাজনীতিবীদ ও সমাজকর্মীদের নিয়ে কুয়েতে প্রথম গঠিত হয় ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম।

সম্প্রতি ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের আমেরিকা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে । আমেরিকার আইএমএফ- সভাপতি হিসাবে কাজ করবেন নূর-উন-নাহার মেরী। যিনি সাবেক সহকারী জেনারেল ম্যানেজার (বাংলাদেশ শিপিং কর্পোরেশন)। এছাড়াও নূর-উন-নাহার মেরী জাগো নারী ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, বঙ্গবন্ধু মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও আমেরিকার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর স্টাবলিশমেন্টস ও ইমপ্লিমেন্টেশন বাংলাদেশের ডাইরেক্টর।

সাধারণ সম্পাদক হিসাবে কাজ করবেন রউফ সরকার। যিনি আমেরিকার সেন্ট্রালভিল ভার্জিনিয়া আওয়ামীলীগের সভাপতি,রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ও  মানবাধিকারকর্মী।

ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের মতো একটি সম্মানিত সংস্থায় নূর-উন-নাহার মেরীকে সভাপতি এবং জনাব রউফ সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় তারা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুচারুভাবে পালনে করার লক্ষ্যে গভীর নিষ্ঠা, আন্তরিকতা ও একাগ্রতার কোনো বর্তায় ঘটবে না বলে মন্তব্য করেন। তাঁরা আন্তর্জাতিক মিডিয়া ফোরামের সকল সম্মানিত সদস্যদের সহযোগিতা কামনা করে সংস্থাকে সামনের দিকে অগ্রসর করার আশাবাদ ব্যক্ত করেন।