NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ২৭, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

জীবননগরে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে ভোক্তা অধিকারের অভিযান


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ১০:২৯ পিএম

জীবননগরে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে ভোক্তা অধিকারের অভিযান

 


 


পহেলা আগস্ট থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বাজারে খোলা তেল বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সচেতন করতে চুয়াডাঙ্গায় মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জেলার জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় অভিযান পরিচালিত করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযানে বাজারে খোলাতেল, মুদিদোকান, দই মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানাযায়,চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনের একটি টিমের সহায়তায় জেলার জীবননগর বাজারে মঙ্গলবার দুপুর থেকে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তরফদার নিউ মার্কেটে মেসার্স গাজী স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে পুর্বে সতর্ক করা স্বত্তেও বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য, কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মেয়াদ মুল্য বিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.আবুল কাশেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিক মো. নাজমুল হককে মেয়াদ মুল্য বিহীন ও নিম্নমানের পণ্য বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।
এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে বাজারে খোলা তেল ক্রয় বিক্রয় বন্ধের বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।