NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায়


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:৫৭ পিএম

ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায়

 এক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায় অভিযান চালায়।

র‌্যাব জানায়, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বেঁচা-কেনার করার উদ্দেশ্যে অবস্থান করছে গোপন এমন খবর পেয়ে আভিযানিক দলটি বেলা সাড়ে ১১ টা দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ী শামীম রেজা (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর কাছ হতে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ৪৩ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। দর্শনা থানায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। শামীম চুয়াডাঙ্গার জীবননগর থানার ছটাংগা পাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।