NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বিজিবি মহাপরিচালকের বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১৬ পিএম

বিজিবি মহাপরিচালকের বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন

১০ মে ২০২৩ দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি বিজিবি'র পঞ্চগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং এবং অন্যান্য অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও  শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএসএফের একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অফ অনার প্রদান করে।এর আগে বিজিবি মহাপরিচালক ঠাকুরগাঁও সেক্টর, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতাল ও পঞ্চগড় ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এসময় তিনি কোয়াটার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ, অপারেশনাল ব্রিফিং গ্রহণ এবং সৈনিকদের সাথে মতবিনিময় করেন। ব্যাটালিয়ন সদর পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক পঞ্চগড়ের বাংলাবান্ধা বিওপি পরিদর্শন করেন। পরে তিনি বিজিবি'র নীলফামারী ব্যাটালিয়ন  এর অধীনস্থ মাগুরমারী বিওপি পরিদর্শন করেন এবং সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। 

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার এবং পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।