NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

জাতীয় ভোক্তা অধিকার এর ভ্রাম্যমান অভিযান, জরিমানা আদায়


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১৪ পিএম

জাতীয় ভোক্তা অধিকার এর ভ্রাম্যমান অভিযান, জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার কেদারগঞ্জ, সার্কিট হাউজ ও হাটকালুগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

বেলা সাড়ে ১০টা থেকে পরিচালিত এ অভিযানে ফ্লাওয়ার মিল, মুদিখানা, চাউলের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।এ সময় সার্কিট হাউজ এলাকায় মেসার্স নিউ তানিয়া ফ্লাওয়ার মিলে অভিযানে আটা, ময়দা ও ভূষিতে ওজন, মেয়াদ, মুল্য ইত্যাদি না লেখা ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: শহিদুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৭ ও ৩৮ ধারায় ১০ হাজার টাকা ও হাটকালুগঞ্জ এলাকায় মেসার্স মর্ডান স্টোরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে রেখে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: আলিমুজ্জামানকে ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক মোট ২০ হাজার জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের  একটি টিম।