NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আদমদিঘীতে মহান স্বাধীনতা দিবস পালিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:২২ এএম

আদমদিঘীতে মহান স্বাধীনতা দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েরবিবার ২৬ মার্চ/২৩ ইং  দিবসটি পালন কল্পে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর মুর‌্যালে ও বদ্ধভুমিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় আইপিজে স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহন,কুচকাওয়াজ,ডিসপ্লে খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।সভায় অন্যান্যদের মধ্যে রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, ওসি রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দিন, আজমল হোসেন প্রমুখ। এছাড়াও  উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অপরদিকে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন। সকল কর্মসূচী অন্তে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।