চীনা প্রধানমন্ত্রীর দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজের খোঁজখবর
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৩ পিএম
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (শনিবার) কানসু ও ছিংহাইয়ের ভূমিকম্প দুর্গত এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন এবং দুর্যোগপরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজের খোঁজখবর নেন।
তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং দুর্গতদের ব্যাপারে উদ্বিগ্ন। আমাদের জনগণ ও জীবনকে প্রথমে রেখে সার্বিকভাবে ত্রাণ ও উদ্ধারের কাজ করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী পৃথক পৃথকভাবে কানসু প্রদেশের চিশিশান জেলার তাহ্যেচিয়া থানার তাহ্যে গ্রাম, ছেনচিয়া গ্রাম, মেইফো গ্রাম এবং ছিংহাই প্রদেশের মিনহ্যে জেলার চংছুয়ান থানার ছাওথান ও মেইই গ্রাম পরিদর্শন করেন। তিনি উদ্ধার ও নির্মাণতকাজে নিয়োজিত শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ক্যাডারদেরকে অনুকরণীয় ভূমিকা পালন করে স্থানীয় নাগরিকদেরকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করতে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী কানসু প্রদেশের চিশিশান জেলার উদ্ধার ও ত্রাণ পরিচালনা বিভাগকে দুর্গত নাগরিকদের নিরাপদ শীতকাল নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি খাদ্যের নিরাপত্তা এবং সম্ভাব্য অগ্নিকাণ্ড প্রতিরোধে সজাগ থাকারও নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ও হাসপাতালগুলো যথাসম্ভব দ্রুত মেরামত রতে হবে; আহতদের উদ্ধার ও চিকিৎসার কাজ জোরদার করতে হবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
চলতি বছর চীন-হাঙ্গেরির কূটনৈতিক সম্পর্ক ৭৫তম প্রতিষ্ঠার বার্ষিকী
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
জার্মানি- চীন একসাথে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়
বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্লেটন মিলি
চীন-রাশিয়া সম্পর্কের সাফল্যে রয়েছে ‘পাঁচ অধ্যবসায়’: সি চিন পিং
ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে চীন একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালো: সি চিন পিং
রাশিয়া ‘এক-চীন নীতি’-তে অবিচল থাকবে
মানবজাতির জন্য গণতন্ত্রের একটি সাধারণ মূল্য রয়েছে
