এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, যারা আগে ডিজিটাল ব্যবস্থার বিরোধীতা করতেন তারাই এখন ডিজিটাল মাধ্যমে সরকারের বিরোধীতা করছেন। সরকার প্রথম যখন দেশে ডিজিটাল ব্যবস্থার প্রচলন শুরু করে তখন অনেকে বিদ্রুপ করেছেন। যারা সে সময় ডিজিটালের বিরোধীতা করতেন, তারাই এখন ডিজিটালি বিরোধীতা করছেন।
বুধবার ১৬ নভেম্বর সকালে বগুড়া জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে ডিসি জিয়াউল আরো বলেন, এখন ডিজিটাল না হওয়া এক ধরনের পশ্চাৎপদতা। যারা নবীন আর শিক্ষার্থী তাদের হাতেই দেশের আগামীর ভবিষ্যত। তাদের ডিজিটাল ক্ষেত্রে দক্ষ করে তোলার জন্যেই এই উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের পর্যায়ে রয়েছি। এই চতুর্থ শিল্প বিপ্লবের মূল উপাদান ইন্টারনেট। কিন্তু আমাদের ডিজিটাল নেশায় বুঁদ থেকে ধ্বংস হওয়া যাবে না। ডিজিটাল ক্ষেত্রে ভালো কাজগুলো বের করে আনতে হবে। সরকার দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করছে। এ থেকে নতুন নতুন ডিজিটাল উদ্যোগ গড়ে উঠবে যা ইতিবাচক একটি উদ্যোগ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এ ছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ভাবনী এ মেলায় চারটি প্যাভিলিয়নের ব্যবস্থা করেছেন আয়োজকরা।
বগুড়ায় ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:৫৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্রই তারেক রহমান সরকারের ভিশন-মিশন
রণক্ষেত্র রাবি, গুলিবিদ্ধ ১৫ শিক্ষার্থী, আইসিইউতে একজন, রেললাইন অবরোধ, বিজিবি মোতায়েন
আলো যখন আঁধারে মেশে: মেসির জন্য এক বিলাপ - মোস্তফা সারওয়ার
শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা - ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
ওয়াশিংটন ডিসিতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত
তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ খেলার উদ্বোধন
‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন
আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব: জয়
