মাহাত্ন লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবসে আলোচনা ও সাধুমেলার আয়োজন করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২৩ বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল কবির লিটন। আলোচনার পর প্রথম পর্বে শিল্পী জীবন বাউল, মিতু মন্ডল ও শামিম বাউল পরিবেশন করেন একক সংগীত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয় ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে দুটি দলীয় সংগীত। ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন লতিফ শাহ, লাভলী দেব, অনিমা মুক্তি গমেজ এবং আরিফ বাউল এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে সিদ্দিকুর রহমান, বাউল গোলাম মোস্তফা, ইভা বাউল, বাউল ফারুক নুরী, বাউল রিতা মন্ডল, এবং বাউল জাহিদুল ইসলাম প্রমূখ। সমেবেত সংগীত পরিবেশনায় ছিলেন সমির বাউল, বাউল আয়নাল হক, ওমর আলী, লাভলী শেখ, বাউল গরীব মুক্তার, তানিয়া বাউল, সুবর্না রহমান হামজা, নাজিয়া বৃষ্টি, শ্রীকৃষ্ণ গোপাল, মো: সাহেদ আলী , সাইফুল ইসলাম শাহিন, করিম বাউল , লিনা খাতুন, রনি খান, মোতালেব হোসেন, বাউল মিরাজ শিকদার, নুরুল ইসলাম শেখ, সেন্টু গাজী , নয়ন সাধু এবং নান্নু বিশ্বস।
যন্ত্রশিল্পী ছিলেন দোতরা-বাবু , ঢোল-শহিদ, বাঁশি-ইমরান, তবলা- সুমন, পারকাশন- আলম, জিপসী- হোসেন চাল্লি , হারমোনিয়াম -আলম বয়াতী এবং বাংলা ঢোলে ছিলেন রুবেল। অনুষ্টানটির সমন্বয়কারী ছিলেন একাডেমির প্রোগ্রাম অফিসার মুহাম্মদ আনিসুর রহমান। সঞ্চালনা করেছেন আব্দুল্লাহ বিপ্লব।
শিল্পকলায় লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে সাধুমেলা
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৪:১২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
২৯ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান
আমার পুরষ্কার প্রাপ্তি এবং ধন্যবাদ বাংলা একাডেমি---জসিম মল্লিক
মহাস্থান প্রেসক্লাবের ২ যুগপূর্তি ও নবনির্বাচিত কমিটির অভিষেক
State Minister for Shipping welcomes US support for inland waterways management
পলাশবাড়ী প্রেসক্লাব’র বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার পরিদর্শন করেন স্মৃতি এমপি
আদমদীঘিতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ওয়াশিংটনে শেখ রাসেল’র জন্মদিন পালিত
সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার ২৮ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
