শাহরিয়ার হায়দার চৌধুরী
“প্রতিটি হৃদস্পন্দনই জীবন” এ শ্লোগান নিয়ে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার “বিশ্ব হার্ট দিবস” ফেনীতে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফেনীর উদ্যেগে সকাল ০৯ টায় এক বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং সকাল ১০ টা থেকে দুপুর ০২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক রুগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ফেনী।
বিশেষ অতিথি ছিলেন ডাঃ রুবাইয়াত বিন করিম, সিভিল সার্জন ফেনী, জনাব গোলাম মোঃ বাতেন, প্রশাসক, ফেনী পৌরসভা ও জনাব সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী। অতিথিগণ বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয়ের আলোকে উপস্থিত সকলের প্রতি হৃদরোগ সর্ম্পকিত সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফেনীর সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহনেওয়াজ সিরাজ মামুন।
অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্যসহ কার্যকরী কমিটির সভাপতি জনাব আবদুস সাত্তার, সহ-সভাপতি জনাব মোঃ নাছির উদ্দিন তসলিম, অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু ইউছুপ, যুগ্ম কোষাধ্যক্ষ জনাব শাহরিয়ার হায়দার চৌধুরী, ডাঃ এ.এস.এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, কার্যকরী কাউন্সিলের সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও শহীদ মেজর সালাহ্উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের স্কাউট, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গালর্স গাইড, ফেনী রোটার্যাক্ট ক্লাব, ফেনী লিও ক্লাব, হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। এই পুরো অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন কার্যকরী কমিটির সদস্য জনাব সাইদুল মিল্লাত মুক্তা।
