নিউ ইয়র্ক ঃ গত ১০ এপ্রিল, ২০২৬ নিউইয়র্ক এর ঠিকানা হাব অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়ে গেল এক ভিন্ন ধরনের সামিট। বাংলাদেশের যুবশক্তির কর্মমুখী এআই শিক্ষা উন্নয়ন এর জন্য প্রবাসীদের দ্বারা পরিচালিত বিলিয়নস ফর বাংলাদেশ (বিএফবি) ভিসি ফান্ড এর যাত্রা উপলক্ষ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হাওয়াই স্টেট থেকে আসেন বিলিয়নস ফর বাংলাদেশ (বিএফবি) এর সিইও অভিজ্ঞ কর্পোরেট উপদেষ্টা জান রুমি, ফ্লোরিডা থেকে বিএফবি ডাইরেক্টর ব্যবসায়ী অধ্যাপক আজম চৌধুরী, নিউজারসি থেকে বিএফবি কো-ফাউনডার এআই এক্সপার্ট মাহদিউজজামান অপুসহ উল্লেখ্যসংখ্যক বাংলাদেশ প্রেমী প্রবাসী প্রফেশনাল।বিলিয়নস ফর বাংলাদেশ (বিএফবি) এর কো-ফাউনডার আনিসুল কবির জাসির এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফবি এর সর্বকনিষঠ সদস্য ঠিকানা'র রাফিদ শাহীন, আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী, ইনভেসটমেনট ব্যাংকার জাভেদ রহমান, ইনভেসটমেনট ব্যাংকার লেসলি, সিএ মোশতাফিজুর চৌধুরী, সিএ ইমতিয়াজ চৌধুরী, বাংলাভিশন এর সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সকলে বাংলাদেশের উন্নয়ন এর জন্য প্রবাসীদের দ্বারা পরিচালিত বিলিয়নস ফর বাংলাদেশ (বিএফবি) ভিসি ফান্ড শুভ কামনা করেন । বিস্তারিত তথ্য এর জন্য: www.bfbnetwork.vc
প্রবাসীদের দ্বারা বাংলাদেশের উন্নয়ন এর জন্য বিএফবি ভিসি ফান্ড
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
রাজশাহীতে ২৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৯১টি নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী
লাইভে এসে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন হিরো আলম
Photojournalist Abu Taher Khokon’s Journey from Photography to Poetry
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন- কাজী মন্টু
তরুণ চিকিৎসক মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র আরমান সোবহানের অকাল প্রয়াণে শোকের ছায়া
কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক
নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত
