দামুড়হুদা সীমান্তে ১০ কেজি সোনা সহ একজন আটক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম
মোহাম্মদ আবদুল্লাহ,চুয়াডাঙ্গা থেকে:
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন, ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি সোনার বার জব্দ করেছেন।গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা নাস্তিপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে ওই সোনার বারগুলো জব্দ করে বিজিবি। সোনার বারগুলো একটি মোটরসাইকেলে কৌশলে লুকানো ছিল।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সকাল ১১টার দিকে নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে ওত পেতে থাকেন।
এ সময় মোটরসাইকেলে একজনকে যেতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। লোকটি মোটরসাইকেল ফেলেপালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক রকিবুল ইসলাম (৩৫) নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। আটক সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে এবং আটক ব্যক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা রয়েছে।
সারাবাংলা রিলেটেড নিউজ
উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : নওগাঁয় তথ্যমন্ত্রী
খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ
জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার:সংস্কৃতি প্রতিমন্ত্রী
হারিয়ে যাচ্ছে প্রাচীন লোকজ ঐতিহ্যবাহী ‘ঘাইল ছিয়া-লাঙ্গল’
Holistic Curriculum: To establish possible equality in society National Schools should be established
সাফারি পার্কে ‘বেলকলি’র পরিবারে নতুন অতিথি ‘আনারকলি’
Bangabandhu’s 103rd birth anniversary celebrated in Washington
রনির মুখে হাসি ফুটিয়েছেন নীলফামারী পুলিশ সুপার।
