হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। আন্টিগাতে না পরলেও জ্যামাইকা টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১১০ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেলো টাইগাররা এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা।
দলের হয়ে একাই লড়াই করেছেন জাকের আলি। তবে ৯ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জয়ের জন্য ক্যারিবিয়ানদের টার্গেট দাঁড়ায় ২৮৭ রানের। ৫ ছক্কা ও ৮ চারে ৯১ রান করেন জাকের। ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৭ রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাইজুল ও তাসকিন আহমেদ। মিকাইল লুইস ৬ ও কাসি কার্টি ১৪ রান করে আউট হন। তবে কেভাম হজ ও ক্রেইগ ব্রাফেটের ব্যাটে ঘুরে দাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল। ব্রাফেট ৪৩ ও হজ ৫৫ রান করে আউট হন। তাদের বিদায়ের পর আর কেউ থিতু হতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। তাইজুল নেন ৫টি উইকেট। এছাড়া তাসকিন ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:১৬ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নৈসর্গিক ও রোমাঞ্চকর খৈয়াছরা ঝরনা চট্টগ্রামে মিরসরাইয়ে গহীন পাহাড়ে খৈয়াছরা ঝরনা
আলবেনীতে বাগ’র লেজিসলেটিভ ডে-তে নতুন মুখ- নতুন প্রজন্মের নতুন অভিজ্ঞতা
আজ নারী দিবস! আমি এক নারী! প্রশ্ন করি নিজেকে - জাকিয়া রহমান
সন্তানদের প্রতি অভিভাবকরা যত্ন নিলে শিক্ষকরা জ্ঞানের আলো ছড়িয়ে দিবে : হাসিবুর রহমান বিলু
ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায়
উথলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের দায়িত্বভার গ্রহণ
বঙ্গবন্ধু সম্মাননা স্মারক পদক পেলেন ফোবানার সাবেক চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
