আমি কিন্তু কিছু ভুলবো না, এই যে সবাই বলে না, বাঙালী কিছু মনে রাখে না... এটা সত্যি না... আমি কিছু ভুলবো না, এক একটা চিৎকার, এক একটা ভুল সিদ্ধান্ত, এক একটা মৃত্যু, এক একটা গুলি,এক একটা লাঠির আঘাত, প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা চুরি, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা দুঃস্বপ্নের কারণ হওয়ার জন্য, আমি এই মরণ কামড় মনে রাখবো... যে রক্ত গতকাল বাংলার মাটিতে পড়েছে, সেই রক্ত দিয়ে প্রত্যেকটা দাবি আকাশে লিখে দেবো... আমি সব কিছু মনে রাখবো... পুরো দেশের এই বিভাজন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে আজকের প্রজন্মের কাছে হাসির পাত্র বানানো,আমি খুব ভালো ভাবে মনে রাখবো...
আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান, আমার অহংকারের ওপর এই আঘাতকে আমি মনে রাখবো... এই যে political gain এর জন্য প্রত্যেকটা movement অন্য দিকে নিয়ে যাওয়া এবং সব কিছুর শেষে মুক্তিযুদ্ধকে commodity করে ব্যবহার করা,এটাও সারা জীবন মনে রাখবো... আমার যখন সন্তান হবে, সে জন্মের আগে থেকেই এই প্রজন্মের বিরোধী হয়ে জন্মাবে,কারণ ও একজন মুক্তিযোদ্ধার নাতি... আমার ভিতর থেকে যখন ওই বাচ্চাটা বের হবে, আমি তখন ঠিক এই কথাটাই মনে রাখবো... আমি সব কিছু মনে রাখবো... এই যে "safety net" এর একটা illusion, সব ঠিক আছে, সব ভালো আছে, আমরা ভালো আছি,এই illusion টা ভেঙ্গে গেছে আরও অনেক আগেই, এই দেখেও না দেখার ভান,আমি ভুলতে চাইলেও, ভুলতে পারবো না, তাই আমি সব কিছু মনে রাখবো।
আমি কিন্তু কিছু ভুলবো না, এই যে সবাই বলে না, বাঙালী কিছু মনে রাখে না--- এশা ইউসুফ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৪৬ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ব্রিটিশ পাথে'র ১৫৬ ফুটেজ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংরক্ষণে সহায়ক হবে : লন্ডনে তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানে লাল গালিচা সংবর্ধনা
আসুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করি : বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রী হাসিনা
Statement of Honorable Prime Minister Sheikh Hasina on the talk Reflection of 50 years World Bank partnership
বগুড়া জেলার,আদমদীঘিতে নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন মহলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস
রয়টার্সের প্রতিবেদন- সেনাবাহিনীর অসমর্থনে নিশ্চিত হয় শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি
শেখ হাসিনার পতন ও দেশত্যাগে আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ ও বিস্ময়
