কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩টি, বাতিসা ইউনিয়নের ইউনিয়নের ১টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশাপাশি জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার(৬ এপ্রিল) ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, ইউপি মেম্বার শাহিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল আলম মজুমদার, কাজী আবদুল্লাহ ফরহাদ অপু, প্রবাসী জাফর ভুঁইয়া ও ছাত্রনেতা আবির চৌধুরীসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা চৌদ্দগ্রাম কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ নিকট যিনি বিগত বছরের মত এবারো আমরা আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি।
তবে গত বছরের ন্যায় এবার উপহার সামগ্রী বিতরণের জন্য আপনাদেরই আরেক সন্তান শিল্পপতি আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন আমাকে সহযোগিতা করেছেন বলে আমি এবারও সহযোগিতা করতে পেরেছি। আপনারা আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়নের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন আগামীতে যেন আরও বড় পরিসরে সহযোগিতা করতে পারি। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরণকৃৃত ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপস্থিত সবাইকে কষ্ট করে এসে উপহার সামগ্রী গ্রহন করায় এবং অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যারা সহযোগীতা করেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী সোহেল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে চৌদ্দগ্রামে অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সরকার দেশে বিদেশে সমর্থন হারিয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সরকার পরিবর্তন না হলে কোনো রাজনৈতিক দল থাকবে না: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
আমের নাম ল্যাংড়া কেন
বগুড়ার আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কুমিল্লায় বিএনপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, সংবাদ সম্মেলনেও পুলিশের বাধা
দশম শ্রেণির ছাত্রী সুমনা আক্তার মেয়ে থেকে ছেলেতে রূপান্তর
জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হলেন হাফিজুর রহমান হাফিজ
Benapole Express Targeted by Arsonists: An Unforgivable Crime Against Humanity-Dr. A K Abdul Momen, MP
