এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। (৫ আগস্ট) শনিবার, সকালে আদমদীঘি উপজেলা পরিষদের চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এরপর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
অন্যদের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা, সিনিয়র কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য কর্মকর্তা সুজয় কূমার পাল, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা সহ প্রমুখ। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতাসহ স্বপরিবারে মানবতার এই ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শেখ কামালও প্রাণ হারান।
আদমদীঘিতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৮:২১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বিএনপি এখন কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে
আশ্রয়ণ প্রকল্প যেন লাল সবুজের বাংলাদেশ --আব্রাহাম লিংকন
জামায়াত নেতা সাঈদী মারা গেছেন
আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত
নিয়ামতপুরে ঘর পেলেন আরও ১শ ৬০ গৃহহীন পরিবার
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলের পোস্ট ঘিরে তোলপাড়
আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
