সরকার পতনের একদফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ পদযাত্রা করছে বিএনপি। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া এ পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছেছেন নেতারা। ইতিমধ্যে বিমানবন্দর সড়ক লোকে-লোকারণ্য। নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা করছে। বেলা ১১টা ৫ মিনিটে আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নিবেন। এরআগে পদযাত্রাটি বিমানবন্দর সড়কে পৌঁছালে নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়।
পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে। সরজমিনে দেখা গেছে, বিএনপি ঘোষিত এই পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন। বিজ্ঞাপন এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। সবার মাথায় বিভিন্ন রঙের ক্যাপ এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নিয়েছেন। এছাড়া ট্রাক নিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।
বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৮:২০ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নারী- কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই, “আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!-প্যামেলিয়া রিভিয়ের
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ
মহানবী (সাঃ) এর নিজ হাতে রোপণ করা আজওয়া খেজুর গাছের ইতিহাস
স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না : মির্জা ফখরুল
চেনা পথে রাজনীতি গন্তব্য কোথায় , চেনা ছকেই হাঁটছে আওয়ামী লীগ
শিবগঞ্জে মায়ের শখ পূরন করতে আকাশ পথে বউ আনলো প্রবাসী ছেলে
ডেটলাইন ২৭শে জুলাই, এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে
বগুড়ায় শেষ হলো চলচ্চিত্র উৎসব
