এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
মিরসরাইয়ে একটি এতিম মেয়ের বিয়ের আয়োজন করেছেন স্বেচ্ছাসেবকরা। শুক্রবার (২২ জুলাই) আদর্শের স্বেচ্ছাসেবকদের সহায়তায় ওই মেয়ের সম্পুর্ন খরচ বহন করা হয়। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ গ্ৰামের মা বাবা হারা, এতিম মেয়ে তিশা। তার বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হয়। মুহূর্তেই সাড়া মিলে মানবিক পুলিশ মুক্তা চৌধুরীর। পরে তাদের সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দলের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেয়, ওই মেয়ের সম্পুর্ন বিয়ের খরচ বহন করবে তারা। এতিম মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে সক্ষম হন তারা। এতে সহযোগিতা করেন, জারা'স টিম এর টিম লিডার, আনজুমান জারা, নাইমুল সিফাত, আব্দুল হালিম, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত সভাপতি, আদর্শ মোঃ রিফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদর্শ মোঃ এম এ হাসনাত, আইন বিষয়ক সম্পাদক, আদর্শ মোঃ শাকিল আহমেদ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক, মোঃ নুর উদ্দিন, প্রমুখ।
মানবিক পুলিশ মুক্তা চৌধুরী ও সরোয়ার উদ্দিন জানান, নিজেদের অর্থে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, কিন্তু বড় ধরনের অনুষ্ঠান গুলো তারা যৌথভাবে পরিচালনা করে। তাই সামাজিক কর্মকাণ্ডে সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। যারা এতিম মেয়েটির বিবাহের জন্য সাহায্য সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোঃ রিফাতুল জানান, এতিম মেয়েটির বিবাহের হলুদ সন্ধ্যা থেকে শুরু করে বর যাত্রী আপ্যায়নের মাধ্যমে প্রোগ্রাম শেষ করি।
এতিম মেয়ের যৌতুক বিহীন বিয়ের আয়োজন করলেন স্বেচ্ছাসেবকরা
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
পাহাড়পুর বৌদ্ধ বিহারকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা হচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
আইন বা সংবিধান পরিবর্তন করেই গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা সম্ভব নয়
খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং খাস জমি রক্ষায় পুলিশের ভূমিকা
বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর শিল্পী ‘মৃনাল হক’
জীবননগর প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা
রংপুর বিভাগে চিত্রাঙ্কনে প্রথম হলো ঠাকুরগাঁওয়ের — জীম!
এসো রক্ত দান করি, একটি জীবন বাঁচায়
বালিয়াডাঙ্গীপ্রেমের টানে সাড়া দিয়ে ইতালিয়ান যুবক ঠাকুরগাঁওয়ে বিয়ে করেছেন পছন্দের মেয়েকে
