গত ১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে হয়ে গেল আমারিকার দুটি বাংলা ব্যান্ডের কনসার্ট ‘আনফরগেটেবল নাইনটিস’। জুইশ সেন্টার, জ্যাকসন হাইটস্-এ অনুষ্ঠিত এ কনসার্টে অংশ নেয় নিউইয়র্কের নতুন ব্যান্ড ‘আরজিবি’ ও অ্যারিজোনার ব্যান্ড ‘সাউদার্ন ব্রিজ’। আয়োজনের শুরুতেই মিনহাজ আহমেদ দর্শকদের চমকে দেন। কোন পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থাপক হিসেবে মঞ্চে ডাকেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেমকে।
নব্বই দশকের জনপ্রিয় বাংলা ব্যান্ড সঙ্গীত নিয়ে করা এই অনুষ্ঠানের শুরুতে সাজু খাদেম তার স্বভাবজাত ভঙ্গিতে হাস্য রসের মাধ্যমে দর্শকদের ফিরিয়ে নিয়ে যান অতীতে, নব্বই দশকে। সেই সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন ‘আরজিবি’ ব্যান্ড মেম্বারদের সাথে।‘আরজিবি’ শুরু করে একটি ইনস্টুমেন্টাল দিয়ে। এরপর ব্যান্ডের লিড ভোকালিস্ট টিপু আলম কন্ঠে তুলে নেন নব্বইয়ের জনপ্রিয় গান “মন কি যে চায় বলো”।
এরপর একে একে পরিবেশন করেন, “ভালো লাগে জোংস্না রাতে”, “কেন খুলেছে তোমার জানালা”, “ছন্নছাড়া জীবন”, “গতকাল রাতে”, “সুলতানা বিবিয়ানা”। এরমধ্যে “ছন্নছাড়া জীবন” গানটি ‘আরজিবি’ ব্যান্ডের নিজস্ব গান। অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসে অ্যারিজোনার ব্যান্ড ‘সাউদার্ন ব্রিজ’। পরিচয় পর্ব শেষে ব্যান্ডটির ভোকালিস্ট পলাশ পরপর নব্বই দশকের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের গান দর্শকদের উপহার দেন। এরমধ্যে ছিল-“খুঁজিস যাহারে”, “রং নাম্বার টেলিফোনে”, “আগে যদি জানতাম”, “শ্রাবণের মেঘ”, “এই নীল মনিহার”, "আসি আসি বলে”, এবং“ওরে সালেকা ওরে মালেকা”।
‘সাউদার্ন ব্রিজ’-এর পর আবার মঞ্চে ফিরে আসে ‘আরজিবি’। এ সময় উপস্থাপক সাজু খাদেম দর্শকদের বাড়তি পাওনা হিসেবে নব্বইয়ের জনপ্রিয় গান “সেদিনের এক বিকেলে” গানটি গেয়ে শোনান। এরপর ‘আরজিবি’ ব্যান্ড লিডার লডি ব্যান্ডটির নিজস্ব গান “রাত দুপুরে” পরিবেশন করেন। লডির পর গান করেন মিনহাজ আহমেদ । তিনি দর্শকদের একটি লোকসঙ্গীত উপহার দেন। শেষ গানটি করেন টিপু, আজম খানের “বাংলাদেশ”।
উল্লেখ্য, উন্মুক্ত মঞ্চে এটাই ‘আরজিবি’ ব্যান্ডের প্রথম কনসার্ট । আর নিউইয়র্কে ‘সাউদার্ন ব্রিজ’-এর দ্বিতীয় পরিবেশনা। ‘আনফরগেটেবল নাইনটিস’ কনসার্টে অথিতি শিল্পী হিসেবে ড্রাম প্যাডে ছিলেন বাংলাদেশের ‘সোলস’ ব্যান্ডের একসময়ের ড্রামার তুষার রঞ্জন দত্ত। ‘আরজিবি’ ব্যান্ডের লাইন আপ-লিড ভোকাল: টিপু আলম, লিড গিটার/ভোকাল: রবিউল করিম লডি, বেইজ গিটার/ভোকাল: মাহাবুবে খোদা রুমি, পারকাশন/ভোকাল: মিনহাজ আহমেদ। ‘সাউদার্ন ব্রিজ’ ব্যান্ডের লাইন আপ-ভোকাল: রাশিদুল মনসুর পলাশ, লিড গিটার:মোহাম্মাদ হোসেন সুমন, কিবোর্ডে: রনি চৌধুরী।
নিউইয়র্কে বাংলা ব্যান্ড ‘আরজিবি’ ও ‘সাউদার্ন ব্রিজ’-এর কনসার্ট
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
আমার চোখে আমেরিকা----- এস.এম.আব্রাহাম লিংকন
স্বপ্ন যারা দেখে তারা থেমে যায় না, আলোকের পথে হাঁটে, তারাই ইতিহাস গড়ে-বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হাসান কারা বার্ক
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সোসাইটির নির্বাচন প্রেসিডেন্ট সাইফুল সেক্রেটারি রুবেল
খলিল বিরিয়ানী হাউস’র নিউইয়র্ক সিটির “এমবিই সার্টিফিকেশন” লাভ
ছড়াটের মোড়ক উন্মোচিত হলো বইমেলায়
Bangladesh Permanent Representative Highlights Social Business as a Tool for Mobilizing Private Investment for Sustainable Development
UN General Assembly adopts Bangladesh’s landmark resolution on the Culture of Peace
