নিউইয়র্ক (ইউএনএ): ট্রাম্প প্রশাসনের আনডকুমেনেন্টেড অভিবাসীদের গণ গ্রেফতার ও ডিপোর্ট কর্মসূচীর প্রেক্ষিতে এবং উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের করণীয় সম্পর্কে সেমিনার আয়োজন করেছে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)। গত ১৫ ফেব্রæয়ারী শনিবার বাদ মাগরিব জেএমসি ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র। ‘ইমগ্রেশন নো ইউর রাইটস’ শিরোনামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান তুহিন। ব্যতিক্রমী এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডিরেক্টর এটর্নী মঈন চৌধুরী, কেয়ার-নিউইয়র্ক এর এটর্নী ক্রিশ্চিনা জোন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএমসি’র সেক্রেটারী আফতাব মান্নান, অন্যতম পরিচালক ইমাম শামসে আলী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, ড্রাম’র প্রতিনিধি রাসেল নাসের প্রমুখ।
সেমিনার পরিচালনা করেন জেএমসি’র জয়েন্ট সেক্রেটারী এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সেমিনারে কেয়ার-নিউইয়র্ক এর পক্ষ থেকে পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে সংশ্লিস্ট বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়। সেমিনারের মূল বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী ও এটর্নী ক্রিশ্চিনা জোন আনডকুমেনেন্টেড অভিবাসীদের গণ গ্রেফতার ও ডিপোর্ট কর্মসূচীর চলমান পরিস্থিতি ব্যাখ্যা করেন
এবং সতর্কতার সাথে সংশ্লিস্টদের পরিস্থিতি মোকাবেলার আহŸান জানান। তারা বলেন, ধৈর্য্য ধরে ভয়কে জয় করতে হবে। আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সতর্ক থাকতে হবে। সেমিনারে জেএমসি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামসুল হক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। এশার নামাজের পর নৈশভোজের মাধ্যমে সেমিনার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জেএমসি ভবনে এই সেমিনার সতর্কতার সাথে সংশ্লিস্টদের পরিস্থিতি মোকাবেলার আহবান
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০৩ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
State Minister for Foreign Affairs meets US Deputy Secretary of State
জ্যাকসন হাইটসের অন্যরকম একজন চিকিৎসক ড. ইউসুফ -- আকবর হায়দার কিরন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
টাইমস্ স্কয়ারে বাংলা বর্ষবরণ ১৪৩২ ঘোষণা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে
নিউইয়র্কে অমর একুশের বইমেলা ২০২৫ অনুষ্ঠিত
The Final Round of Chuck Norris: A Story of a Shy Boy Who Became a Legend - Akbar Haider Kiron
আলো যখন আঁধারে মেশে: মেসির জন্য এক বিলাপ - মোস্তফা সারওয়ার
মা কাঁদে -জাকিয়া রহমান
