ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র: গত ৩ নভেম্বর শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা ও শোক সভার আয়োজন করে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শেখ সেলিম এবং সভাপরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম তাপস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসেম আহম্মেদ এবং সাধারণ সম্পাদক জি আই রাসেল ।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে প্রবাসী সরকারের চার প্রধান জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জেল হত্যা বাংলাদেশের ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে তাদের অবদানের প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা এবং এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে চার নেতার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন শাহানারা রহমান, জিয়া করিম, মুজাহিদুর রহমান, আজাদ সাহ্, রেজা করিম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মেসবাহ্ উদ্দিন বাহার, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, সালেহ্ আহম্মেদ প্রমুখ।
যথাযোগ্য মর্যাদায় ‘জেল হত্যা দিবস’ পালন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:৩৩ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট ‘জল খাবার’
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল
নিউইয়র্ক এ বসবাসরত যশোরের বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলুর গল্প -- ড. সেলিনা আফরিন
Fifth Annual Interfaith Iftar Dinner Fosters Unity in Jackson Heights
মধ্যপ্রাচ্যের উত্তেজনা: প্রবাসীর উদ্বেগ, বাংলাদেশের বাস্তবতা - আকবর হায়দার কিরন
নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশীকে ছুরিকাঘাতে হত্যা : ঘাতক আটক
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ মহান বিজয় দিবস উদ্যাপন
