চুয়াডাঙ্গার উথলী রেলষ্টেশনে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করলো রেডিও ক্লাব সদস্যরা, একযোগে অন্য ৬ স্থানেও

মোহাম্মদ আবদুল্লাহ
এসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের আয়োজনে ওয়ার্ল্ড ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল সার্বিক সহযোগিতায় আজ ২১ আগস্ট সকাল ১০ টায় চুয়াডাঙ্গা এর উথলী কৃষ্ণচূড়ার গাছের চারা রোপন করা হয় ।
জানা গেছে দেশব্যাপী ছড়িয়ে থাকা রেডিও ক্লাবগুলোর অন্যতম সংগঠন এসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এর আয়োজনে “গাছ লাগাই হাতে হাতে,সবুজ করি দেশটাকে” প্রতিপাদ্যে দেশব্যাপী সাত জেলায় বৃক্ষরোপন কর্মসূচী ও পরিবেশ সচেতনতামূলক প্রচারনা-২০২৬ কর্মসুচির অংশ হিসাবে ওয়ার্ল্ড ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল উথলী বাজার এর সার্বিক সহযোগিতায় উথলী রেলস্টেশনের প্ল্যাটফর্ম কে সৌন্দর্যমন্ডিত করতে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শাহাবুদ্দিন আহম্মদ , জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, কেরু এ্যান্ড কোম্পানি দর্শনার অবসরপ্রাপ্ত সিডিআই নাজমুল হক, বিএনপি নেতা আব্দুল গনি , কেরু এ্যান্ড কোং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মুনসী রায়হান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়াল্ড ডি এক্স ক্লাব ইন্টারন্যাশনালের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। উল্লেখ্য চুয়াডাংগার উথলী ছাড়াও বগুড়ার আদমদিঘী,জামালখান,চট্রগ্রাম, লাছুখাল,কোম্পানীগন্জ সিলেট,চন্দ্রনী আফড়া,রাজবাড়ী,জামতলা বাজার হারাগাছ রংপুর সহ কেন্দ্রীয় ভাবে নারায়নগঞ্জের মুড়াপাড়া,রুপগন্জে অনুষ্ঠিত হয়েছে।
মুড়াপাড়ায় বৃক্ষরোপন কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক সৈয়দ মোস্তফা কামাল।উপস্থিত ছিলেন এসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এর সভাপতি প্রফেসর মোঃ শাহাদাত হোসেন, ভাইস প্রেসিডেন্ট মন্জুরল আলম রিপন, জেনারেল সেক্রেটারী সোহেল রানা হ্দয়, জয়েন সেক্রেটারী সাজ্জাদ হোসেন রিজু ,জয়েন্ট ফিনান্স সেক্রেটারী এসটি তাইজুল ইসলাম ও এক্সিকিউটিভ মেম্বার আবু হায়াত কামাল মুরাদ।
ছবিতে দেখুন

