এসোসিয়েশন অব রেডিও লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে অর্ধ শতাধিক গাছের চারা বিতরণ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
"গাছ লাগাই হাতে হাতে - সবুজ করি দেশটা কে" এই প্রতিবাদ্য নিয়ে, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সচেতনামূলক প্রচারণা -২০২৬ উপলক্ষে
বগুড়ার আদমদীঘির, নিমাইদীঘি গ্রামে
এসোসিয়েশন অব রেডিও লিস :ক্লাব(ঢাকা ) কর্তৃক আয়োজিত এবং সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস: ক্লাব (বগুড়া ) এর সার্বিক সহযোগিতায়,
শুক্রবার (২১ আগস্ট ) বাদ জুম্মা নিমাইদিঘী সরদার পাড়া ( আল আকসা) জামে মসজিদ এর পাশে ক্লাবের সদস্য এবং মুসল্লীবৃন্দদের মাঝে ৫০ টি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়।
এদিন অর্ধ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ হয়েছে। পরিবেশ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন এবং ইঞ্জিনিয়ার মো,মঞ্জুরুল ইসলাম রিপন এর এই কর্মসূচিতে তাদের বিশেষ সহযোগিতা অবদান অপরিসীম।
কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক এবং দৈনিক করতোয়া পত্রিকার সান্তাহার প্রতিনিধি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম (মন্টু) ।
এ সময় উপস্থিত ছিলেন, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস : ক্লাবের প্রেসিডেন্ট, এম আব্দুর রাজ্জাক।
এছাড়াও অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আবু রায়হান শাকিল, আব্দুল হাকিম, আকরাম হোসেন, আবু রাহিম,এনামুল হক, শাহিনুর ইসলাম, কামরুল হক, রাহাত ইসলাম, জাহাঙ্গীর আলম, দুলাল হোসেন, আব্দুল মতিন, মিলন হোসেন, আব্দুস সালাম, আবু তালেব সরদার, আনোয়ার হোসেন, মালেক সরদার, নুরুজ্জামান, নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম, আতাউর রহমান, মুকুল হোসেন, গোলাম রব্বানী, রাব্বি ইসলাম, রিপন সরদার, রেজাউল ইসলাম, মোতাহার হোসেন, আলমগীর হোসেন, মমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মামুন সরদার, মিজানুর রহমান, লেবু সরদার, রাজু সরদার,রতন সরদার, রনি ইসলাম, আসাদুর রহমান এবং আব্দুল মান্নান সরকারও ক্লাব সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। এই কর্মসূচির মাধ্যমে আমরা বৃক্ষ রোপণের প্রতি আগ্রহ তৈরি করতে চাই।" বিতরণ করা চারার মধ্যে পেয়ারা, জাম, কাঁঠাল, হরতকি, বহেরাসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ছিল এবং ১০ জনের মাঝে কলম উপহার প্রদান করা হয় এবং মসজিদেও কিছু ফলজ গাছ প্রদান করা হয়।
ছবিতে দেখুন


