বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ - ২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ১২ অক্টোবর ২০২৬ ৪৭৩৭
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ - ২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

সোমবার (১২ অক্টোবর ) রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ অর্জন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে এবং পরিবার ও প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনবে। তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

এ সময় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিতে দেখুন

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ - ২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ - ২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন