নবাবগঞ্জের চুড়াইনে তরুণদের মহৎ উদ্যোগ: রাস্তায় বসছে সোলার লাইট

বাংলাদেশ ৭ অক্টোবর ২০২৬ ২৯২৪
নবাবগঞ্জের চুড়াইনে তরুণদের মহৎ উদ্যোগ: রাস্তায় বসছে সোলার লাইট

মোঃ আলী খান বাবুল, চুড়াইন, নবাবগঞ্জ:

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের পূর্ব চুড়াইন গ্রামের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে রাতের অন্ধকার দূর করার এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে তরুণদের একটি সংগঠন। “তারুণ্যের শক্তি একসাথে আলোর পথে চুড়াইন” নামের এই সংগঠনের নিঃস্বার্থ তরুণ উদ্যোক্তারা রাস্তার মোড়ে মোড়ে সোলার লাইট লাগানোর কাজ শুরু করেছেন। তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে দারুণ প্রশংসিত হয়েছে এবং সবার নজর কেড়েছে।

সংগঠনের এক উদ্যোক্তার সাথে কথা বলে জানা যায়, তাঁরা ইতিমধ্যেই ৬ নম্বর ওয়ার্ড থেকে কার্যক্রম শুরু করেছেন এবং খুব শীঘ্রই এই লাইটগুলোর আলোয় রাস্তা আলোকিত হয়ে উঠবে। এরপর তাঁরা ৫ নম্বর ওয়ার্ডে লাইট লাগানোর কাজ শুরু করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে পশ্চিম চুড়াইনের রাস্তাগুলোকেও এই কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁদের।

বর্তমানে প্রায় প্রতিদিনই লোডশেডিংয়ের কারণে রাতেরবেলা রাস্তায় চলাচলে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়। এমন পরিস্থিতিতে তরুণদের এই উদ্যোগ এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। এই মহৎ কাজের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকার অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তাঁদের দিকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ছবিতে দেখুন

নবাবগঞ্জের চুড়াইনে তরুণদের মহৎ উদ্যোগ: রাস্তায় বসছে সোলার লাইট
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন