নজরুলবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী কবি সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাংলাদেশ ২৮ নভেম্বর ২০২৬ ৪৭৭৪

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রানু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
ছবিতে দেখুন


আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
