নওগাঁ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় ডিআইজি

বাংলাদেশ ২৬ নভেম্বর ২০২৬ ২৯৯৮
নওগাঁ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় ডিআইজি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বুধবার (২৫ নভেম্বর ২০২৬ ) নওগাঁ জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় প্যারেড পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার মানোন্নয়নের পাশাপাশি দায়িত্ব পালনে আরও পেশাদার হওয়ার আহ্বান জানান। পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের পেশাগত জীবনের অভিজ্ঞতা, কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে ডিআইজির সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি সদস্যদের বক্তব্য ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রয়োজনীয় সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) তারেক আহমেদ, বিপিএম এবং নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবিতে দেখুন

নওগাঁ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় ডিআইজি
নওগাঁ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় ডিআইজি
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন