বনভোজনের আদলে আয়োজিত অনুষ্ঠানে আয়না’র জন্মদিন ও সোনালী রাফি’র গ্র্যাজুয়েশন পার্টি

নিউইয়র্ক (ইউএনএ): বনভোজনের আদলে নিউইয়র্কের এস্টারিয়ার রেইনী পার্কে অনুষ্ঠিত হলো কমিউনিটির পরিচিত মুখ, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও দেশ বাংলা’র সাবেক সাংস্কৃতিক রিপোর্টর অপু’র কন্যা নাশিতা রাফি আয়না’র ১৩তম জন্মদিন এবং স্ত্রী সোনালী রাফি’র ব্যাচেলর ডিগ্রী অর্জনের গ্র্যাজুয়েশন পার্টি। উত্তর আমেরিকা’র সামার মৌসুমের চমৎকার দিনে গত ৯ আগষ্ট দিনব্যাপী এই পার্টির আয়োজন করা হয়। এতে নিশান রাফি অপু’র আত্নীয়-স্বজন ও ঘনিষ্ট বন্ধু-বান্ধব সপরিবারে অংশ নেন। খবর ইউএনএ’র।
সবুজ গাছ-গাছালীতে ভরা রেইনী পার্কে সকাল থেকেই আমন্ত্রিতরা সমবেত হতে থাকলেও মূল অনুষ্ঠান শুরু হয় দুপুরে আড্ডার মধ্যদিয়ে। পরবর্তীতে নানান রকমের ফল সহ অন্যান্য খাবারের অ্যাপিটাইজার দিয়ে অনুষ্ঠানের কর্মকান্ড শুরুর সাথে ছিলো প্রবাসের জনপ্রিয় তিন সঙ্গীত শিল্পী চন্দ্রা রায়, নিপা জামান ও মামুনের সঙ্গীত। তারা একাধিক বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। শিল্পীদের গানের সাথে অনেকে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। শিল্পীদের গানের মাঝে ছিলো শুভেচ্ছা বক্তব্য পর্ব। এসময় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন নিশান রাফি অপু। এরপর প্রতিক্রিয়া জানান অপু’র পুত্র তাহসিন রাফি আয়ান, কন্যা নাশিতা রাফি আয়না ও স্ত্রী সোনালী রাফি’র। অনুষ্ঠানে আয়ান ও আয়না পবিত্র কোরআন থেকেও তেলাওয়াত করে। এরপর সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সায়মন মাহমুদ, জামান, সাঈদ, রানা, রায়হান, মাসুম, কবীর, কামাল, হানিফ ও আহাদ সহ আরো অনেকে। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে অপু পরিবারের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে সার্বিক সাফল্য, দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন। এছাড়াও ছিলো শিল্পী ও বিশিষ্টজনদের মাঝে পুরষ্কার বিতরণ।
অনুষ্ঠানের অপরাহ্নে ছিলো দেশীয় মুখরোচক খাবারে মধ্যহ্ন ভোজ। আমন্ত্রিত সকলে লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করে গাছের ছায়ায় বসে খাবার গ্রহণ করেন। বিকেলে ছিলো মহিলাদের আকর্ষনীয় মিউজিক্যাল পিলো খেলা। সবমিলিয়ে বনভোজনের আদলে অনুষ্ঠিত হয় নাশিতা রাফি আয়না’র ১৩তম জন্মদিন এবং স্ত্রী সোনালী রাফি’র ব্যাচেলর ডিগ্রী অর্জনের গ্র্যাজুয়েশন পার্টি।
ছবিতে দেখুন


