জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন ছিলো দোয়া, তবারক ও জায়নামাজ বিতরণ এবং রক্ত সংগ্রহ কর্মসূচী

প্রবাস সংবাদ ২১ আগস্ট ২০২৬ ৪৬২৬
জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে   বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন ছিলো দোয়া, তবারক ও জায়নামাজ বিতরণ এবং রক্ত সংগ্রহ কর্মসূচী

নিউইয়র্ক (ইউএনএ): বিগত বছরগুলোর মতো এবছরো নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’। গত ১৫ আগষ্ট শনিবার ছিলো শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীএ ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবার এক নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকাণ্ডের শিকার হোন বঙ্গবন্ধু।

সর্বজনীন সামাজিক সংগঠন হিসেবে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ স্থানীয় ৭৩ স্ট্রীটে (বাংলাদেশ স্ট্রীট)-এর নবান্ন রেষ্টুরেন্টের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, তবারক ও জায়নামাজ বিতরণ এবং স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কর্মসূচী পালন করেন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’। এতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

উল্লেখ্য, বিগত এক যুগেরর অধিক সময় ধরে দল-মতের উর্ধ্বে জ্যাকসন হাইটস এলাকাবাসী বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছর ১৫ আগষ্ট দোয়া মাহফিল ও তবারক বিতরণ করে আসছে। এছাড়াও বিশাল এলইডি স্ক্রীন স্থাপন করে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। বিপুল সংখ্যক দেশী-বিদেশী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষনটি শুনেন।

বেলা সাড়ে তিনটার দিকে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে মূল কর্মসূচী শুরু হয়। দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ-এর যোগদানের কথা ঘোষণা করা তিনি অনুষ্ঠান শুরুর আগে সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু করার কথা বলে চলে যান। অপরদিকে ‘রক্ত সংগ্রহ কর্মসূচী’-তে তেমন কারো আগ্রহ পরিলিক্ষিত হয়নি। কর্মসূচীতে গাছের চাড়া বিতরণ কর্মসূচী থাকলেও তার বাস্তবায়ন পরিলক্ষিত হয়নি।

‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র কর্মকর্তাদের দাবী ৫টি গরু জবাই করে বিপুল সংখ্যক দেশী-বিদেশী সর্বস্তরের মানুষের মাঝে তবরাক হিসেবে ভাত-মাংস, জুস আর পানি বিতরণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে এক হাজার জায়নামাজ। সংগঠনের সভাপতি শাকিল মিয়ার দাবী ৫ থেকে ৬ হাজার আর অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব মামুন মিয়াজীর দাবী ২ থেকে আড়াই হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। তবারক বিতরণ শুরুর পর বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহন করেন। বিকেল ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি শাকিল মিয়া। অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব মামুন মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, আহ্বায়ক মীর নিজামুল হক, কো চেয়ারম্যান সাখাওয়াত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

তবারক কর্মসূচীর মাঝে উপস্থিত মুক্তিযোদ্ধাদের নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সাকিল মিয়া বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে প্রবাসীদের গভীর সম্পর্ক রয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই ধরনের আয়োজন করা হয়। একই সঙ্গে কমিউনিটির মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হওয়ায় ধন্যবাদ জানান মোহাম্মদ আলম নমি।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রচি সহ উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মামুন, শাহাদত হোসেন, শেখ আতিক, নূরুজ্জামান সরদার, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লিখিত আয়েজনে সার্বিক সহযোগিতায় ছিলেন দোয়া মাহফিল ও তবারক বিতরণ কমিটির যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ দুলাল, আলমগীর হোসেন, , চেয়ারম্যান হারুন ভূইয়া, কো চেয়ারম্যান জেড আর চৌধুরী লিটু ও মফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব ডিউক খান ও মোহাম্মদ মাহবুবুর রহমান, সার্বিক তত্ত্ববধায়ক শাহ জে চৌধুরী, প্রধান সমনয়কারী মঈনুল ইসলাম ও মঈনুজ্জামান চৌধুরী এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এম আজিজ ও আসেফ বারী টুটুল, পৃষ্ঠপোষক এটর্নী মঈন চৌধুরী, আশরাফ চৌধুরী খোকন, মোহাম্মদ কামরুজ্জামান, ফাহাদ সোলায়মান, নূরুল আজিম ও তারেক হাসান খান। ছবি: ইউএনএ

ছবিতে দেখুন

জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে   বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন ছিলো দোয়া, তবারক ও জায়নামাজ বিতরণ এবং রক্ত সংগ্রহ কর্মসূচী
জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে   বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন ছিলো দোয়া, তবারক ও জায়নামাজ বিতরণ এবং রক্ত সংগ্রহ কর্মসূচী
জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে   বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন ছিলো দোয়া, তবারক ও জায়নামাজ বিতরণ এবং রক্ত সংগ্রহ কর্মসূচী
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন