নিউইয়র্কে বিকেএমইএ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সামসুজ্জামানকে বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর সংবর্ধনা

প্রবাস সংবাদ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৮৮৭
নিউইয়র্কে বিকেএমইএ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সামসুজ্জামানকে বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর সংবর্ধনা

আকবর হায়দার কিরন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'BUTEX Alumni USA'-এর উদ্যোগে নিউইয়র্কে এক উষ্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত বিকেএমইএ (BKMEA)-এর ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইপি (CIP) ইঞ্জিনিয়ার মো. সামসুজ্জামান-কে এই বিশেষ সংবর্ধনা জানানো হয়।

এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বুটেক্সিয়ানরা একত্রিত হন। অনুষ্ঠানে প্রবাসে অবস্থানরত টেক্সটাইল প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ়করণ, পেশাগত নেটওয়ার্ক বৃদ্ধি এবং বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের বিকাশে ইঞ্জিনিয়ার মো. সামসুজ্জামানের অনবদ্য অবদান ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ব্যস্ত সূচির মধ্যেও নিউইয়র্কে অবস্থানকালে প্রবাসী অ্যালামনাইদের সঙ্গে সময় কাটানো এবং তাঁদের অনুপ্রাণিত করার জন্য বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বুটেক্সিয়ানদের মধ্যে পেশাগত মেলবন্ধন আরও শক্তিশালী করা এবং দীর্ঘস্থায়ী সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে বুটেক্স অ্যালামনাই ইউএসএ নিরলসভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

ছবিতে দেখুন

নিউইয়র্কে বিকেএমইএ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সামসুজ্জামানকে বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর সংবর্ধনা
নিউইয়র্কে বিকেএমইএ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সামসুজ্জামানকে বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর সংবর্ধনা
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন