নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি; কমিউনিটিতে উচ্ছ্বাস

প্রবাস সংবাদ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৯৯৮
নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি; কমিউনিটিতে উচ্ছ্বাস

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারির অভিনন্দন নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে আজ ২৮ সেপ্টেম্বর সকালে এবং বিকালে ২ ধাপে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ। তাঁর হাত থেকে পদোন্নতির সনদ গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA)-এরগর্বিত সদস্যরা।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করছে আমাদের ১০ জন সদস্যের পদোন্নতি ও নতুন দায়িত্ব গ্রহণের এই বিশেষ অর্জন! ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ ইসলাম লেফটেন্যান্ট হুমায়ুন কবির মোহাম্মদ চৌধুরী মো. করিম সার্জেন্ট মোহাম্মদ শারবেল মোহাম্মদ চৌধুরী প্রবেশনারি অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল II (ট্রাফিক কমান্ডার) মোহাম্মদ রহমান প্রবেশনারি অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল I (ট্রাফিক সুপারভাইজার) মোহাম্মদ রহমান জেহেদী রহমান ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল আকরাম হোসেন ।

এই অসাধারণ অর্জনে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারি ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, “এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়।”

বাপা’র মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া বলেন, “আমাদের এই সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি এসেছে। তাঁদের এই সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে বাপা’র বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পেশাজীবী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের সাফল্যে পুরো বাংলাদেশী-আমেরিকান কমিউনিতে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। কমিউনিটির নেতৃবৃন্দ মনে করেন, তাঁদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানে উৎসাহিত করবে এবং বাংলাদেশী-আমেরিকানদের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

ছবিতে দেখুন

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি; কমিউনিটিতে উচ্ছ্বাস
নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি; কমিউনিটিতে উচ্ছ্বাস
নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি; কমিউনিটিতে উচ্ছ্বাস
নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি; কমিউনিটিতে উচ্ছ্বাস
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন