হেমন্ত মুখোপাধ্যায়ের অমর গানে নিউইয়র্কে বিশেষ সঙ্গীত সন্ধ্যা

আশরাফুল হাবিব মিহির
বাংলা গানের কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টিকে স্মরণ করে নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার। আগামী ১৮ অক্টোবর, রবিবার, জ্যাকসন হাইটসের নাবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হবে এই সঙ্গীতানুষ্ঠান।
অ্যাবাউট টাইম ইভেন্টস ইনক. ও অল কাউন্টি হোমকেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের বিভিন্ন জনপ্রিয় ও অমর গান পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাগ্নিক সেন । অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের সামনে বাংলা গানের স্বর্ণযুগের স্মৃতি ও আবেগকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নাবান্ন পার্টি হলে (৩৭-২২ ৭৩তম স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) অনুষ্ঠিতব্য এই সঙ্গীত আয়োজন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, Zelle পেমেন্টের (৩৪৭-২৬৪-৬০৯১) মাধ্যমে টিকেট ক্রয় করা যাবে। সাধারণ টিকিটের মূল্য ৩৫ ডলার এবং প্রথম সারির টিকিটের মূল্য ৫০ ডলার এবং টিকিটের প্রবেশ ফি ফেরতযোগ্য নয়। টিকিট ক্রয়ের পর কতটি টিকিট নেওয়া হয়েছে এবং যাদের জন্য টিকিট নেওয়া হয়েছে তাদের নাম মোবাইলে টেক্সট করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি Zelle পেমেন্টের কনফার্মেশন স্ক্রিনশট পাঠাতেও বলা হয়েছে।
ইভেন্ট অর্গানাইজার এ. বি. ওয়ালিউদ্দিন চৌধুরী জানান, হেমন্ত মুখোপাধ্যায়ের অমর গানকে কেন্দ্র করে আয়োজিত এই সন্ধ্যায় সঙ্গীতপ্রেমীরা স্মৃতি, সুর ও আবেগের এক বিশেষ অভিজ্ঞতা লাভ করবেন।
ছবিতে দেখুন

