মানবতার সেবায় নিবেদিত হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের প্রবাসী আলমগীর হোসাইন

সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে, প্রিয় স্বজনদের সঙ্গে নিয়ে বগুড়ায় ছুটে এসেছেন মানবতার সেবায় নিবেদিত হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী সদস্য, আমেরিকা প্রবাসী আলমগীর হোসাইন । ঢাকা থেকে বগুড়ায় এসে তিনি স্বপরিবারে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সুবিধাভোগী নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় করেন।
যেসব মানুষ বিভিন্ন সময়ে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহযোগিতা, সেলাই মেশিন, ঘর নির্মাণসহ বিভিন্ন সহায়তা পেয়েছেন—তাদের অনেকের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের জীবনযাত্রার খোঁজখবর নেন। শুধু দেখা ও কথা বলেই নয়—তিনি নিজ হাতে সুবিধাভোগীদের মাঝে কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এই সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি খুব কাছ থেকে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। দূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে, বগুড়ার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন—মানুষের জন্য, মানবতার জন্য। আলমগীর হোসাইন ও তার পরিবারের প্রতি জানান আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আল্লাহ তায়ালা তাদের এই সহযোগিতা কবুল করুন এবং মানবতার কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন।
ছবিতে দেখুন


