আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের সাথে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ ১২ আগস্ট ২০২৬ ৪৭৭৪
আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের সাথে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের মিনি কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর সাথে সামাজিক সংগঠন ‘হোপ-ব্রিজ ফাউন্ডেশন, রাজশাহী’-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফাউন্ডেশনের প্রতিনিধিগণ পুলিশ কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাজশাহী মহানগরী গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফাউন্ডেশনের প্রতিনিধিগণ জানান, হোপ-ব্রিজ ফাউন্ডেশনের প্রায় ২২ হাজার সদস্য রয়েছেন। সদস্যদের নিয়মিত চাঁদা ও ব্যক্তি পর্যায়ের সহযোগিতার মাধ্যমে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া বিভিন্ন মেলার আয়োজনের পাশাপাশি মাত্র ৫ টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সরবরাহের মাধ্যমে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে সংগঠনটি।

পুলিশ কমিশনার ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত মহানগরী গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরএমপির পক্ষ থেকে ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। মতবিনিময় সভা শেষে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে রোপণের জন্য আমড়া, কামরাঙ্গা ও আমলকীর চারা প্রদান করে।

পুলিশ কমিশনার এর সাথে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম এবং হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডা. নওশিয়া অরিন, সহ-সভাপতি সাদিয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য নাফিয়া তাবাসসুম, জান্নাতুন তাজরী, সানিয়া শেখ, শামসুন্নাহার তন্নী, জাকিয়া ফারিন ও মুসকান ইরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবিতে দেখুন

আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের সাথে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন