বিমান বহর লাভজনক করতে উদ্যোগী সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রবাস সংবাদ ৩ অক্টোবর ২০২৬ ২৯৯৮
বিমানকে লাভজনক সংস্থায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, বহরের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি কেনা হলেও ইউরোপ থেকেও নতুন এয়ারবাস সংগ্রহ করা হবে।

বাংলাদেশ বিমানকে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে একটি লাভজনক সংস্থায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সকে ঘিরে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি জানান, দেশের বিমান বহরে বর্তমানে শতাধিক উড়োজাহাজের প্রয়োজনীয়তা রয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কেবল ২৫টি উড়োজাহাজ কেনা সম্ভব হয়েছে। এয়ারলাইন্সের বহর আরও শক্তিশালী করতে পর্যায়ক্রমে ইউরোপ থেকেও এয়ারবাস কেনার উদ্যোগ নেওয়া হবে।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
