উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বুটেক্স অ্যালুমনাই ইউএসএ-র বার্ষিক পিকনিক ও মিলনমেলা

প্রবাস সংবাদ ১৯ আগস্ট ২০২৬ ৪৭৩৭
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বুটেক্স অ্যালুমনাই ইউএসএ-র বার্ষিক পিকনিক ও মিলনমেলা

আকবর হায়দার কিরন

অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হলো বুটেক্স অ্যালুমনাই ইউএসএ (Butex Alumni USA)-র বার্ষিক পিকনিক ও মিলনমেলা। গত ৮ই আগস্ট নিউ ইয়র্কের প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত হার্ডসন নদী অববাহিকার 'জর্জ আইল্যান্ড পার্কে'র এক বিশালাকার প্যাভিলিয়নে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুটেক্স গ্র্যাজুয়েটদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। নিউ ইয়র্ক ছাড়াও কানাডা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও টেক্সাসসহ দূর-দূরান্ত থেকে আগত বুটেক্সিয়ানদের উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে।

সকাল ১০টায় সুস্বাদু নাস্তা পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম উপস্থিত সকল সদস্যকে নেম ব্যাজ (Name Badge) প্রদান করেন এবং ভলান্টিয়ারদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। পিকনিকটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিটন খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ড. ইমদাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ড. মুজিবুর রহমান খান ও ড. আলো আহমেদ, ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, ইঞ্জিনিয়ার ফরহাদ আকবর, ইঞ্জিনিয়ার নাফিউল মজিদ, ইঞ্জিনিয়ার অবনী কুন্ডু, ইঞ্জিনিয়ার মাইনু, ইঞ্জিনিয়ার সুমন শিহাব, ইঞ্জিনিয়ার মুহাম্মদ এইচ মিথুন এবং ইঞ্জিনিয়ার রাজিউল হাসান।

অনুষ্ঠানে ছোট সোনামণিদের পাশাপাশি বেশ কয়েকজন ভলান্টিয়ারের অবদান ছিল প্রশংসনীয়। র‍্যাফেল টিকিট বিক্রিতে বিশেষ ভূমিকা রাখেন Viva, Samanna, Muskaan, Muntashir, Taseen ও Tamim। গানে মুগ্ধ করেন Debangona। এছাড়া অন্যান্য ভলান্টিয়ারদের মধ্যে ছিলেন জেরিন, মুন্না, শিউলি, Hadisha, Jaheda, Beauty, Brighty, Saira ও Karza। ফটোগ্রাফিতে বিশেষ সহায়তা করেন Syed Faisal, Saira এবং Tanny।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিনোদনমূলক খেলাধুলা। দম্পতিদের জন্য 'Water Balloon Throw', 'Pillow Passing' এবং পুরুষদের জন্য 'Kick Ball into Net' প্রতিযোগিতা বিশেষ নজর কাড়ে। মধ্যাহ্নভোজে সুস্বাদু খাবার পরিবেশনের পর খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সকল পরিবারের জন্য আকর্ষণীয় তোয়ালে উপহার হিসেবে বিতরণ করা হয়। সবশেষে প্রতীক্ষিত র‍্যাফেল ড্র-এর মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

স্পন্সর ও সহায়তাকারীবৃন্দ:

এই বিশাল আয়োজনকে সফল করতে যারা অর্থ ও বিভিন্ন সামগ্রী দিয়ে সহায়তা করেছেন:

১. প্যাভিলিয়ন বুকিং ও আর্থিক সহায়তা: জনাব দুলাল দেওয়ানজি (প্রেসিডেন্ট, ঢাকা অ্যাসোসিয়েশন)।

২. টি-শার্ট (BUTEX T-Shirt): জনাব রাজিউল হাসান (সহ-সাংগঠনিক সম্পাদক)।

৩. উপহার (তোয়ালে): মিসেস বিউটি ইসলাম (সংগঠনের সভাপতির সহধর্মিণী)।

৪. পানি ও জুস: জনাব ওয়ামি চৌধুরী।

অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ড. মুজিবুর রহমান এবং লজিস্টিক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিটন খান সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সুন্দর এই আনন্দমেলার সফল সমাপ্তি ঘোষণা করেন।

ছবিতে দেখুন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বুটেক্স অ্যালুমনাই ইউএসএ-র বার্ষিক পিকনিক ও মিলনমেলা
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বুটেক্স অ্যালুমনাই ইউএসএ-র বার্ষিক পিকনিক ও মিলনমেলা
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন