বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ‘মাদার অ্যাপ্রিপিয়েশন’ অনুষ্ঠান

প্রবাস সংবাদ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৭৭৬
বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ‘মাদার অ্যাপ্রিপিয়েশন’ অনুষ্ঠান

সালাহউদ্দিন আহমেদ

নিউইয়র্ক (ইউএনএ): ‘মা’ শুধু একটি ডাক বা একটি মধুর শব্দ নয়, ‘মা’ প্রত্যেক সন্তানের জন্য একটি আদর্শ, একজন শিক্ষক, একটি প্রতিষ্ঠান তথা পৃথিবী। মা-এর তুলনা মা নিজেই। তাঁর সাথে কারো তুলনা হয় না। তাই কোন মা-কে অবহেলা নয়, সকল মা-কে যথাযথ সম্মান জানানোর মধ্যদিয়ে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। সকল সন্তানকেই মনে রাখা উচিৎ ‘মায়ের কোন বিকল্প নয়’। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এনএ ইনক আয়োজিত প্রথমবারের মতো ‘মাদার অ্যাপ্রিপিয়েশন’ অনুষ্ঠানে বক্তারা আবেগ-আপ্লুত হয়ে এসব কথা বলেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মা ছাড়াও কিশোরগঞ্জের অর্ধ শতাধিক মায়ের হাতে ফুল আর সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়। গত ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডেসাইডের গুলশান ট্যারেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন মাদার্স হোমকেয়ার-এর প্রেসিডেন্ট ও সিইও কুহিনুর আক্তার। তিন পর্বে বিভক্ত ব্যতিক্রমী এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা সভা, দ্বিতীয় পর্বে ছিলো ‘মাদার অ্যাপ্রিপিয়েশন’ এবং তৃতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, কৃষিতে বাংলাদেশ সরকারের জাতীয় স্বর্নপদক পুরষ্কারপ্রাপ্ত মো: এবাদুল হক এবাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের মোহাম্মদ মুশফিকুর রহমান ও গীতা থেকে পাঠ করেন এসোসিয়েশনের অর্থ বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ পাল। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

সভার আলোচনায় অংশ নেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এ বি এম ওসমান গনি, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান দুলাল, প্রফেসর মিজানুর রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মোহাম্মদ দুলাল বিল্লাহ, বোর্ড অব ট্রাস্টির মেম্বার ছাইদুর খান ডিউক ও মোহাম্মদ বেলাল হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক আজিজুন নাহার মুকুল, উপদেষ্টা রওশন আলম, এসোসিয়েশনের এসিসট্যান্ট ডাইরেক্টর ও ভৈরব সোসাইটি ইউএসএ’র সভাপতি রফিকুল ইসলাম, এসিসট্যান্ট ডাইরেক্টর কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান, কৃষিবীদ শাহাদৎ হোসেন, অধ্যাপক আলী আকবর, হানিফ বস, নাহার শামসুন সুমি, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া খান ডেইজী প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

আলোচনা পর্বে বক্তারা নিজেদের মায়ের স্মৃতিচারণ করেন এবং আবেগে আপ্লুত হন। মা-কে স্মরণ করতে গিয়ে কারো কারো চোখে পানি এসে যায়। এসময় বক্তারা নিজেদের মায়ের পাশাপাশি পৃথিবীর সকল মা-কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। কোন কোন বক্তা প্রবাসে থাকার কারণে মা-বাবা-কে শেষবারের মতো না দেখার কষ্টের কথাও তুলে ধরেন এবং যাদের মা বেঁচে রয়েছেন তাঁদের যথাযথভাবে সম্মান দেওয়া, যত্ন নেয়া এবং নিয়মিত খোঁজ-খবর রাখার উপরও গুরুত্বারোপ করেন। আবার কোন কোন বক্তা মা-কে স্মরণ করতে গিয়ে বাকরুদ্ধও হয়ে পরেন। এছাড়াও বক্তারা কিশোরগঞ্জ-কে দেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা হিসেবে উল্লেখ করে প্রবাসী সকল কিশোরগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

দ্বিতীয় পর্বে ছিলো মূল অনুষ্ঠান মা-দের সম্মননা প্রদান। এই পর্বে অর্ধ শতাধিক মা-কে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। এসময় মেয়ে তার মায়ের হাতে নাতনী তার দাদীর হাতেও ফুল ও সনদ তুলে দেয়। এতে দুই/তিন প্রজন্মের সম্মিলন ঘটে। একে একে মা-দের নাম ডাক হলে তাঁরা মঞ্চে এসে ফুল ও সনদপত্র গ্রহণ করেন। এই পর্ব পরিচালনা করেন উপদেষ্টা আজিজুন নাহার মুকুল ও নাঈমা সুলতানা।

তৃতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সবুজ, রোকশানা মির্জা ও আলী আকবর। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ জাহিদ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হোসেন, মকবুল হোসেন, কামরুল হাসান চৌধুরী, কামরুজ্জামান মুরাদ, গোলাম মোস্তফা, একেএম শফিকুল হক, সুবল দেবনাথ, ইকবাল হোসেন, সৈরভ হোসেন, নাজমা বেগম, সাঈদুর রহমান পিন্টু, শামীম উদ্দিন নাসের, আলী মোহাম্মদ মাসুদ, কামাল উদ্দিন, জাহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান, মকবুল হোসেন, মাহমুদুল হক টিল, জিহাদ, তাহমিনা চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ করিম, কামরুল হুদা চৌধুরী মাসুদ, ফাহমিদা খানম, লুবনা শারনি মমি, তানিয়া রফিক, ফারজানা ইসলাম, ইসা সামদানী, দিলসাদ বেগম পুষ্প, রিফাত আহমেদ, সিপু সামদানী, বোরহান উদ্দিন আহমেদ, এ এইচ বাসার, ওমর ফারুক ও শেখ রহমান টিপু। ছবি: ইউএনএ

ছবিতে দেখুন

বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ‘মাদার অ্যাপ্রিপিয়েশন’ অনুষ্ঠান
বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ‘মাদার অ্যাপ্রিপিয়েশন’ অনুষ্ঠান
বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ‘মাদার অ্যাপ্রিপিয়েশন’ অনুষ্ঠান
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন