নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর

প্রবাস সংবাদ ১৫ আগস্ট ২০২৬ ৪৫৮৯
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ

সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল

মোতাবেক আগামী ১৮ অক্টোবর রোববার সিটির ৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভোট

গ্রহণ চলবে। এ পর্যন্ত সোসাইটির ভোটার সংখ্যা ৩৫ হাজার ৩২১জন। আগামী ১৮ আগষ্ট চুড়ান্ত ভোটার

তালিকা ঘোষণা হবে। সোসাইটির ইতিহাসে এটিই সর্বোচ্চ ভোটারের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের প্রথমিক

প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচনে আনুমানিক ২ লাখ ৬০ হাজার ডলার ব্যয় বাজেট ধরা হয়েছে। ভোট

গ্রহণ ছাড়া নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম এস্টোরিয়াস্থ সোসাইটির অফিস থেকে পরিচালিত হবে।

মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সোসাইটি অফিসে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন

এসব তথ্য জানান। খবর ইউএনএ’র।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন ৭ সদস্য বিশিষ্ট

নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রুহুল আমীন সরকার। এরপর কমিশনের পক্ষ থেকে নির্বাচনে মিডিয়া সহ

সকল হলের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তব্য রাখেন কমিশনের অন্যতম সদস্য বদরুল হোসেন খান।

পরবর্তীতে ইংরেজীতে লিখিত বক্তব্যে নির্বাচন সংক্রান্ত বাইল লজ এবং তফসিল ঘোষণা করেন প্রধান

নির্বাচন কমিশনার আবু নাসের। এসময় কমিশনের অপর সদস্য মোহাম্মদ শামসুদ্দীন আজাদ, আহবাব চৌধুরী,

মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানান, সোসাইটির নির্বাচনে মনোনয়র বিক্রি হবে ২৫

আগষ্ট, মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ৩০ আগষ্ট, রোববার বিকেল

৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭টা এবং

আপিল ২ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহার ৩ সেপ্টেম্বর,

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর, শুক্রবার

সন্ধ্যা ৭টা। ভোট গ্রহণ হবে ‘নো আইডি, নো ভোট’ নীতিতে।

তিনি আরো জানান, ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের জন্য আগামী ১৮ অক্টোবর রোববার সিটির ৫টি

কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। কেন্দ্রগুলো হচ্ছে- উডসাইডের গুলশান

ট্যৗারেস, ওজনপার্কের ম্যাজেস্টিক মারকুইজ, ব্রুকলীনের কালাম’স হল, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস

ব্যঙ্কুয়েট হল এবং জ্যামাইকার ইকরা পার্টি হল। এ পর্যন্ত সোসাইটির ভোটার সংখ্যা ৩৫ হাজার ৩২১জন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন

কমিশনার আবু নাসের জানান, সভাপতি পদের মনোনয়ন ফি ৬ হাজার ডলার, সিনিয়র সহ সভাপতি পদের ফি ৫

হাজার ডলার, সহ সভাপতি পদের ফি ৪ হাজার ৫০০ ডলার, সাধারণ সম্পাদক পদের ফি ৫ হাজার ডলার, সহকারী

সাধারণ সম্পাদক পদের ফি ৩ হাজার ৫০০ ডলার, কোষাধ্যক্ষ পদের ফি ৩ হাজার ডলার, সাংগঠনিক সম্পাদক

পদের ফি ২ হাজার ৩০০ ডলার, প্রতিটি সম্পাদকীয় পদের ফি ২ হাজার ডলার এবং প্রতিজন কার্যকরী পরিষদের

মনোনয়ন ফি দেড় হাজার ডলার ধার্য করা হয়েছে।

অপর এক প্রশ্নের উত্তরে আবু নাসের জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবো। নির্বাচন পরিচালনায়

কমিশন বাই লজ আর সোসাইটির গঠনতন্ত্র ফলো করবে, এই বাইরে আমরা অন্য কোন দিকে তাকাবো না, কোন

শক্তি কমিশনের কাছে আসতে পারবে না।

অপর এক প্রশ্নের উত্তরে ইসি সদস্য রুহুল আমীন সরকার বলেন, আমরা সোসাইটির গঠনতন্ত্রের আলোকেই

নির্বাচন পরিচালনা করবো এবং ইসি সকল সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান

সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক

কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু

মোহাম্মদ, স্কুল ও শিক্ষা বিষয়ক হাসান জিলানী সহ অন্যান্য কর্মকর্তা এবং সোসাইটির সাবেক সহ সভাপতি

সালামত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী সহ

কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে আলহাজ সোলায়মান ভূইয়া, কাজী আজম, ফিরোজ আহমেদ, নাজমুল হাসান মানিক,

খোকন মোশাররফ, দুলাল বেহদু, এএসএম মাইন উদ্দীন পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবিতে দেখুন

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন